12 C
New York

রাজ্যের IPS, IAS- দের কেন্দ্রের প্রশিক্ষণ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

Must Read

ওয়েবডেস্ক- আজ নবান্ন (Nabanna) সভাঘরে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) । আজ তাঁর তিনটি বৈঠক রয়েছে। কড়া নিরাপত্তায় নবান্ন। প্রথম মন্ত্রিসভা বৈঠকের (Cabinet Meeting) পর পরই বিরাট ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। তাঁর প্রতিটি পদক্ষেপই অত্যন্ত সাহসী বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে এতদিন অংশ নিতে পারতেন না।

এবার থেকে আর কোনও বাধা রইল না। চাইলে তাঁরা ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। এখন থেকে অন্য রাজ্যের মতো এ রাজ্যেও কেন্দ্রীয় সেই নিয়ম চালু হবে। আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা লাগুর সিদ্ধান্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন বঙ্গে অসাংবিধানিকভাবে আইপিসি ছিল। সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বাংলায় প্রচারে এসেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী বৈঠক হবে সোমবার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরের বৈঠকে ডিএ ও বেতন কমিশনের সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আজ সোমবার নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হয়। এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সরকারের আরও পাঁচ মন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহিদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্প এবার বাংলায় যুক্ত হল। রাজ্যের আইপিএস (IPs) , আইএএসরা (IAS) কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে এতদিন অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। আজ থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা লাগুর সিদ্ধান্ত হয়েছে।

এতদিন বঙ্গে অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বলে জানান শুভেন্দু। সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া নিল নতুন সরকার। বাংলায় প্রচারে এসেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই প্রতিশ্রুতিই রক্ষা করলেন মুখ্যমন্ত্রী।

Latest News

১ জুন থেকে চালু অন্নপূর্ণা ভাণ্ডার ,বড় ঘোষণা সরকারের

ওয়েবডেস্ক-  ১ জুন থেকেই (1 Juna) হবে চালু অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) । মহিলারা মাসে পাবেন তিন হাজার টাকা  করে।...

More Articles Like This