10.6 C
New York

পেট্রোলের দিন শেষ! বাজার কাঁপাচ্ছে এই CNG গাড়ি! মধ্যবিত্তদের জন্য সেরা বিকল্প

Must Read

ওয়েব ডেস্ক: দিন দিন অগ্নিমূল্য হচ্ছে পেট্রোল, ডিজেল। তাই বিকল্প হিসেবে অনেকেই এখন ইলেকট্রিক গাড়ি (Electric Car) কেনার দিকে ঝুঁকছেন। কিন্তু সেসব গাড়ির দাম আকাশছোঁয়া। তাই মধ্যবিত্তের নিজের গাড়ি চড়ার শখ পূরণ করতে এখন ভরসা সিএনজি চালিত গাড়ি (CNG Car)।

২০২৬-এ দাঁড়িয়ে ভারতীয় অটোমোবাইল বাজারে সিএনজি গাড়ির তালিকায় অন্যতম সেরা হিসেবে উঠে এসেছে মারুতি সুজুকি সুইফট সিএনজি (Maruti Suzuki Swift CNG) গাড়িটির নাম। একনজরে দেখে নিন এই গাড়ির ফিচার্স, ডিজাইন ও দাম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

আরও পড়ুন: রাস্তায় নামবে, ‘অটো প্লেন’, দাম আর ফিচার জানলে চমকে উঠবেন, কিনতে লাইন পড়েছে

  • ইঞ্জিন ও পারফরম্যান্স: সুইফট সিএনজি-তে রয়েছে ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিটসহ পেট্রোল ইঞ্জিন, যা জ্বালানি সাশ্রয় ও দৈনন্দিন ব্যবহারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এক অব্যর্থ প্রযুক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি এতে সেফটি ও ওয়ারেন্টি নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না। কোম্পানির দাবি, গাড়িটি এক কেজি সিএনজি জ্বালানিতে ৩০ কিমি পর্যন্ত ছুটতে পারে।
  • ফিচার্স: মারুতি সুজুকির এই গাড়িতে যেসব ফিচার দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং। এছাড়া সেফটির জন্য গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ। পাশাপাশি এবিএস-এর সঙ্গে ইবিডি ফিচার গাড়ির মাইলেজ আরও বাড়িতে দিতে সাহায্য করে।
  • দাম ও EMI-এর হিসেব: বর্তমানে গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৫.৭৯ লক্ষ টাকা থেকে, যা ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রায় ৮.৮০ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। পাশাপাশি, EMI-তে কিনলে গড়ে ৮–১০ শতাংশ সুদের হারে এবং ৫ বছরের ঋণ মেয়াদে মাসিক কিস্তি আনুমানিক ১০–১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও ডাউন পেমেন্ট, ব্যাঙ্ক এবং স্থানভেদে এই অঙ্কে পরিবর্তন হওয়া স্বাভাবিক।

Maruti Suzuki Swift CNG গাড়িটি কাদের জন্য উপযুক্ত?

মূলত যারা রোজদিন অফিস যাতায়াতের জন্য সাশ্রয়ী গাড়ি কিনবেন ভাবছেন, এটি তাঁদের জন্য দুর্দান্ত বিকল্প। এছাড়াও ছোট পরিবারের জন্য যাঁরা দীর্ঘমেয়াদে কম জ্বালানি খরচের গাড়ি কিনছেন কিংবা যাঁরা প্রথমবার গাড়ি কিনছেন, তাঁরা এই গাড়িটি কিনলে লাভবান হবেন।

দেখুন আরও খবর:

Latest News

নির্বাচন পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বহাল, হাইকোর্টে সাফ বার্তা প্রধান বিচারপতির

কলকাতা: নির্বাচন (West Bengal Assembly Election 2026) আবহে রাজ্যে বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High...

More Articles Like This