সনিয়াও এ বার ইনস্টাগ্রামে! নভেম্বরে প্রকাশ পাচ্ছে আত্মজীবনী ‘বিলংগিং’, নিজেই দেখালেন বইয়ের প্রথম ঝলক

Must Read

ওয়েব ডেস্ক : এত দিন মূলত রাজনৈতিক মঞ্চেই তাঁকে দেখা গিয়েছে। এ বার সোশ্যাল মিডিয়াতেও নতুন যাত্রা শুরু করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ইনস্টাগ্রামে আত্মপ্রকাশের পাশাপাশি নিজের বহু প্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging A Journey of Love)-এর প্রথম ঝলকও ভাগ করে নিলেন তিনি। আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হতে চলেছে এই বই। তার আগেই প্রকাশকদের কাছ থেকে প্রথম হার্ডকভার কপি হাতে পেলেন ৭৯ বছর বয়সি সোনিয়া।

প্রকাশকেরা কয়েকটি হার্ডকভার কপি নিয়ে সোনিয়ার কাছে পৌঁছতেই তিনি মজার ছলে বলেন, “আপনারা তো খুব ভারী বোঝা নিয়ে এসেছেন!” এর পর তাঁর হাতে তুলে দেওয়া হয় বইয়ের প্রথম কপি। সঙ্গে ছিল এক বাক্স মিষ্টি। হাসিমুখে বই হাতে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। পাশে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। ইনস্টাগ্রামে নিজের প্রথম পোস্টে সোনিয়া লেখেন, ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রথম ঝলক সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি কৃতজ্ঞ। তাঁর কথায়, এটি ভালোবাসা, দায়িত্ব, হারানোর বেদনা এবং নিজের জায়গা খুঁজে পাওয়ার গল্প। পাঠকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

প্রকাশক হার্পারকলিন্সের দাবি, এই বইয়ে সোনিয়া গান্ধীর জীবনের ব্যক্তিগত ও রাজনৈতিক নানা অধ্যায় উঠে এসেছে। দীর্ঘ ছয় দশক ধরে ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার পাশাপাশি পরিবার, পরিচয়, দায়িত্ব এবং ব্যক্তিগত শোকের কথাও রয়েছে বইটিতে। ১৯৮৪ সালে শাশুড়ি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে স্বামী রাজীব গান্ধীকে হারানোর ঘটনা সোনিয়ার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ের অভিজ্ঞতা এবং কীভাবে ব্যক্তিগত জীবন থেকে রাজনীতির বৃহত্তর পরিসরে প্রবেশ করেছিলেন, তা নিয়েও লিখেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Sonia Gandhi (@soniagandhi)

আরও খবর :  রায়হানের প্রদর্শনী থেকে ৭০টিরও বেশি ছবি বাদ! ছেলের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা প্রিয়াঙ্কার

বই প্রকাশের আগেই বিতর্ক

সোনিয়ার এই স্মৃতিকথা প্রকাশের পথও অবশ্য মসৃণ ছিল না। প্রথমে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়ার বইটি প্রকাশ করার কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। পাণ্ডুলিপিতে সম্পাদকীয় পরিবর্তন করতে সোনিয়া রাজি হননি। যদিও প্রকাশনা সংস্থাটি ওই কারণের কথা অস্বীকার করে। পরে মার্কিন প্রকাশক আলফ্রেড এ নফ এবং ভারতে হার্পারকলিন্সের মাধ্যমে বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

সোনিয়া জানিয়েছেন, তাঁর পরিবারকে নিয়ে বহু লেখা প্রকাশিত হলেও পরিবারের সদস্যদের প্রকৃত উদ্দেশ্য, সিদ্ধান্ত এবং মানবিক দুর্বলতার দিকগুলি সব সময় যথাযথভাবে তুলে ধরা হয়নি। নিজের স্মৃতিকথায় সেই মানবিক দিকগুলি সামনে আনতে চেয়েছেন তিনি।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This