ওয়েব ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে মামলায় কালো কোর্ট গায়ে আদালতে সওয়াল-জবাব হোক বা নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে এই প্রক্রিয়ার প্রতিবাদ জানানো- তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) দেখা যায় এক্কেবারে প্রথমের সারিতে। এবার তাঁরই ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম বিবেচনাধীন তালিকায়। একইসঙ্গে তৃণমূল সাংসদের মেয়ে প্রমিতির নামও রাখা হয়েছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় নিজেও একজন আইনজীবী এবং রাজ্য সরকার তাঁকে কলকাতা হাইকোর্টের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে নিয়োগ করেছে। স্বাভাবিকভাবে তাঁর নাম বিবেচনাধীন তালিকায় থাকায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুধু শীর্ষণ্য নন, প্রমিতির নামও একই তালিকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কাটোয়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, গাঙ্গুলিডাঙ্গায় নজরদারি জোরদার
বিতর্ক আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে, দুই ভাইবোনের কেউই নাকি শুনানিতে ডাক পাননি। তা সত্ত্বেও তাঁদের নাম অমীমাংসিত বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—শুনানিতে অংশগ্রহণের সুযোগ না দিয়েই কেন তাঁদের নাম এমন তালিকায় রাখা হল।
দেখুন আরও খবর:
