আগামী ৭ এপ্রিলের মধ্যে ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে’, সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

0
22

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এসআইআর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে একটি চিঠি তুলে দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া চিঠি উল্লেখ করে সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানিয়েছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে’, মঙ্গলবার পর্যন্ত ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে’, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন (Election Commission) । ৬ এপ্রিলই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন। আগামীকাল থেকেই ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারে, সুপ্রিম কোর্টে জানাল কমিশন। বুধবার প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং মামলাকারীদের তীব্র সওয়াল-জবাব চলে।

ভোটের আগেই বিবেচনাধীন থাকা সমস্ত নামের নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। বুধবার সুপ্রিম কোর্টে বাংলায় চলা এসআইআর মামলার শুনানি হয়। শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে একটি চিঠি তুলে দেওয়া হয়। সেই চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে।” শুধু তাই নয়, বিবেচনাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে প্রায় ৪৭লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় ১.৭৫ লক্ষ থেকে ২ লক্ষ অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে বলেও সুপ্রিম কোর্টকে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়েছে, তারা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এই বিষয়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা এই তথ্য ও পরিসংখ্যান নিয়ে বেশ সন্তুষ্ট এবং অত্যন্ত আশাবাদী ৷

আরও পড়ুন:ভোট দিতে না পারলেও ভোটাধিকার অটুট থাকবে! বড় বার্তা নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর মামলার গত শুনানিতে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নাম ভোটের আগে নিষ্পত্তি করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগামী ৬ এপ্রিল প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই অবস্থায় কবে বিবেচনাধীন থাকা ৬০ লক্ষ নামের নিষ্পত্তি হওয়া সম্ভব তা নিয়ে একটা সংশয়, উদ্বেগ তৈরি হয়।এদিন এসআইআর মামলার শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, প্রতিদিন দু’লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। সেই মতো তালিকাও প্রকাশিত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here