সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে নয়া মোড়! দেখুন বিগ আপডেট

0
33

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ভোটার তালিকা ফ্রিজ হলেও, তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Cour)। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর (Bengal SIR) মামলার শুনানি রয়েছে। সেই দিনই তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

এসআইআর প্রক্রিয়ার (SIR News) শেষে পশ্চিমবঙ্গে (West Bengal Assembly Election 2026) প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকাই ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে। বাদ পড়া নাম পুনর্বিবেচনা করবে ট্রাইব্যুনাল (SIR Tribunal)। কী হবে সেই সব ভোটারদের যাদের নাম বিবেচনা করে পাশ করবে ট্রাইব্যুনাল? শুক্রবার এক আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, বৃহস্পতিবার ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে। ট্রাইবুনালে নিষ্পত্তির পরে ওই ভোটারদের কী হবে? কমিশনের আইনজীবীআইন অনুযায়ী বৃহস্পতিবারই শেষ দিন ছিল। এর পরে কোনও আবেদন বিবেচনা হওয়া উচিত নয়। ওই দিনের তালিকা ধরেই বিধানসভা ভোট হওয়া উচিত। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, প্রতিটি নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট-অফ তারিখ থাকে। আদালত সেটি নিয়ে ভাবছে। পাশাপাশি, একটি মৌলিক অধিকার রয়েছে। যেখানে সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকার এবং ভবিষ্যতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। এই অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: ‘অমিত শাহের পদত্যাগ করা উচিত’ জনসভায় দাবি করলেন মমতা

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার তারা সিদ্ধান নেবে এই বিষয়ে। অর্থাৎ, সেদিন জানা যাবে যেসব নাম ট্রাইব্যুনালে পাশ হবে তারা ২০২৬ সালের বিধানসভা নিরবাচনে ভোট দিতে পারবেন কী না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই কথা জানিয়েছে। জানা গিয়েছে, এক আইনজীবী এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ভোটাধিকার গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান বিচারপতির বলেন, স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে না।আবেদনকারী আইনজীবী বলেন, অনেকের পাসপোর্ট রয়েছে। তাঁদের নামও বাদ হয়েছিল। এখন তাঁদের নাম তালিকায় ঢোকানো উচিত।আবেদনকারীদের আইনজীবী জানান, “প্রয়োজন থেকেই আমরা মামলা দায়ের করছি।” এখন দেখার আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা এবার ভোট দিতে পারবেন কি না, ওইদিনই নির্দেশ দেবে শীর্ষ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here