36.1 C
Kolkata

এসএসসির চেয়ারম্যান পদ করলেন সিদ্ধার্থ মজুমদার

Must Read

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সিদ্ধার্থ মজুমদার। সোমবার তিনি শিক্ষা সচিবের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে তাঁর পদত্যাগ গ্রহণের বিষয়ে কোনও ঘোষণা হয়নি।

২০২২ সালের ১১ জানুয়ারি এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে যখন এসএসসি প্রবল চাপে, ঠিক সেই সময়েই কমিশনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি জট, আন্দোলন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই কমিশনকে নতুনভাবে গুছিয়ে তোলার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে।

আরও পড়ুন: ১৩ ও ১৪ মে বিধায়কদের শপথ, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বড় ঘোষণা

তাঁর নেতৃত্বেই ২০২৫ সালে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। বহুদিন আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের চালু হওয়ায় একাংশ চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তিও ফিরেছিল।

তবে হঠাৎ কেন পদত্যাগ করলেন সিদ্ধার্থ মজুমদার, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কারণ নাকি প্রশাসনিক কোনও সিদ্ধান্ত তা নিয়ে জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। এসএসসির ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় এই পদত্যাগের প্রভাব পড়বে কি না, সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This