১০ বিধায়কের পদ খারিজের দাবি, ফের সুপ্রিম কোর্টে শোভনদেব!

Must Read

ওয়েব ডেস্ক : বিধায়ক পদ খারিজের দাবি ঘিরে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে নতুন করে মামলা দায়ের করেছেন তিনি। এবার মামলায় বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকেও যুক্ত করা হয়েছে বলে খবর। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সংশ্লিষ্ট বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিই মামলার মূল বিষয়।

শোভনদেবের অভিযোগ, নির্বাচনে জেতার পর সংশ্লিষ্ট বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। সেই পরিস্থিতিতে তাঁদের বিধায়ক পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ জনের পদ খারিজের দাবিতে এর আগেও বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন শোভনদেব। কিন্তু সেই আবেদনে কাঙ্ক্ষিত পদক্ষেপ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।

আরও খবর :  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বুধবার থেকে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

এর আগে বিষয়টি সুপ্রিম কোর্টে উঠলে শীর্ষ আদালত জানিয়েছিল, বিধায়কদের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিধানসভার স্পিকারের। সেই প্রক্রিয়ার জন্য সময়ও নির্ধারণ করা হয়েছিল। পরে শোভনদেবের আবেদনে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে তা খারিজ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট বিধায়কদের পদ নিয়ে তাৎক্ষণিক কোনও পরিবর্তন হয়নি।

এবার নতুন করে মামলা দায়ের করে শোভনদেব শুধু বিধায়কদের পদ খারিজের দাবিই তোলেননি, স্পিকারকেও মামলার আওতায় এনেছেন। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This