38.3 C
Kolkata

শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা শেখ হাসিনার! কী লিখলেন?

Must Read

ওয়েব ডেস্ক : বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) জয়ের পর আওয়ামি লীগের (Awami League) তরফে দেওয়া এক বিবৃতিতে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টি ও জয়ী প্রার্থীদের। সেই বার্তায় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও।

রাজনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছাবার্তার পিছনে রয়েছে গত দু’বছরের এক রাজনৈতিক সমীকরণ। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই সময় বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ্যে হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে অন্যায়ভাবে সরানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এছাড়া হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি।

আরও খবর : লোক ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাল বিজেপি

তবে সময়ের স্রোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বর্তমানে সে দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। তবে শেখ হাসিনার (Sheikh Hasina) ভারতে অবস্থান এবং তাঁকে প্রত্যর্পণ করা নিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হলেও, ভবিষ্যতে সেই প্রসঙ্গ উঠতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উত্থানও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত দু’বছরে বিরোধী দলনেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছেছেন তিনি। এর পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগের বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে জননেত্রী বিশেষ অভিনন্দন জানিয়েছেন।”

দেখুন অন্য খবর :

Latest News

লন্ডনের আদালতে বড় ধাক্কা নীরব মোদির, সুদ-সহ ঋণ শোধের নির্দেশ

ওয়েব ডেস্ক : পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির (Nirav Modi) বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় সাফল্য পেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া...

More Articles Like This