বিদেশের বাজারে ১৭৫ কোটির রেকর্ড চুক্তি! মুক্তির আগেই বড় বাজিমাত শাহরুখের ‘কিং’-এর

Must Read

ওয়েব ডেস্ক : দেশের বক্স অফিসে দক্ষিণী ছবির দাপট অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে নিজের জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মুক্তির আগেই তাঁর আগামী ছবি ‘কিং’(King)-এর বিদেশে প্রদর্শন স্বত্ব বিক্রি হল ১৭৫ কোটি টাকায়। ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিদেশের বাজারে প্রদর্শন স্বত্ব বিক্রির নিরিখে এটি নতুন রেকর্ড । ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব পেয়েছে ‘ফারস ফিল্মস’। এই বিপুল অঙ্কের চুক্তি প্রমাণ করছে, বিশ্বজুড়ে শাহরুখের ছবির প্রতি দর্শকদের আগ্রহ এখনও যথেষ্ট শক্তিশালী।

‘ফারস ফিল্মস’ সঙ্গে এই চুক্তি হয়েছে ন্যূনতম গ্যারান্টি ভিত্তিতে। এর আগে শাহরুখের একাধিক ছবির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব সামলেছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর বিদেশের বাজারে সাফল্যের পর এবার ‘কিং’-এর দায়িত্ব নিচ্ছে ফারস।

আরও খবর :  প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্ত

আন্তর্জাতিক পরিবেশনায় সংস্থাটির অভিজ্ঞতাও রয়েছে। তবে ১৭৫ কোটি টাকার এই চুক্তির অঙ্ক যথেষ্ট বড়। কারণ বিদেশের বাজারে পরিবেশকরা সাধারণত মোট আয়ের প্রায় ৫০ শতাংশ পান। ফলে শুধুমাত্র বিনিয়োগের টাকা তুলতেই ছবিটিকে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করতে হবে। সেই লক্ষ্য পূরণ করা সহজ হবে না। কারণ ‘পাঠান’ এবং ‘জওয়ান’—দুটি ছবিই বিদেশের বাজারে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। ‘কিং’-কে লাভের মুখ দেখতে হলে সেই সাফল্যের কাছাকাছি পৌঁছতে হবে।

ছবিটির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’-এর পর ফের তাঁর সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল এবং সৌরভ শুক্ল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানা খানকে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This