32.2 C
Kolkata

NEET-UG বাতিলের প্রতিবাদে কলকাতায় SFI মিছিল

Must Read

কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফের সরব ছাত্রসমাজ। একের পর এক প্রবেশিকা পরীক্ষায় গাফিলতি, প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের জেরে ক্ষোভ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। সম্প্রতি NEET-UG মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ার পর সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করল এসএফআই (SFI)।

কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে ছাত্র সংগঠনটি। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা ও NTA-র বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে পরীক্ষায় অনিয়ম ঘটছে, অথচ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনও দায় নিচ্ছে না কেন্দ্র।

আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার? রিয়েল টাইম ট্র্যাকার চালু করল বঙ্গ বিজেপি

এসএফআইয়ের দাবি, NEET-UG-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস, প্রযুক্তিগত ত্রুটি ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কখনও পরীক্ষা পিছিয়েছে, কখনও আবার বাতিল করতে হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।

আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য, “পরীক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। NTA বারবার ব্যর্থ হলেও কেন্দ্র কোনও জবাবদিহি করছে না। পড়ুয়াদের মানসিক চাপ ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।”

মিছিল ঘিরে কলেজ স্ট্রিট চত্বরে কিছু সময় যান চলাচলেও প্রভাব পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত, সম্প্রতি NEET-UG পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সেই আবহেই কলকাতার রাস্তায় নামল এসএফআই।

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This