ওয়েবডস্ক- আর কয়েকদিনের মধ্যে অস্তমিত হবে শনি (Saturn) । জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে ১৩ মার্চ তারিখে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে শনি অস্ত যাবে। শনি যখন অস্ত যায়, তখন তার অশুভ দৃষ্টি কিছুটা হলেও হ্রাস পায়। এর ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের (Zodiac Sign) জীবনে ইতিবাচক পরিবর্তন ও আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হয়।
মেষ রাশি- শনির অস্তমিত হওয়া অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি।
মিথুন রাশি- আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। শনির কৃপায় অর্থপ্রাপ্তি, ভাগ্যের দরজা খুলবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।
বৃশ্চিক রাশি- শনির কৃপায় মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়ায় অর্থ উপার্জন বৃদ্ধির নতুন পথ খুলে যাবে এবং কেরিয়ারে বড় কোনও সাফল্য আসার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি- শনির অস্ত যাওয়ার প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। কর্মক্ষেত্রে সাফল্য ও নতুন আয়ের উৎস তৈরি হবে। কর্মে পদোন্নতি, ভ্রমণের সম্ভাবনা। কাজের জন্য দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন- রবি যোগে বিশাখা নক্ষত্রের প্রভাব! ভোলেনাথের কৃপায় আজ ভাগ্য খুলতে পারে এই রাশির
মকর রাশি- শনির অস্ত যাওয়া আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে। ভাগ্যের উন্নতি, আর্থিক লাভ সুযোগ তৈরি হবে। প্রেমে মাধুর্য্য আসবে।
