ওয়েবডেস্ক- বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic Astrology) অনুসারে, হিন্দুধর্মে শনিদেবকে (Shanidev) প্রধানত ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে পরিচিতি। তিনি ন্যায় ও কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে, সেই অনুযায়ী শনিদেব তাকে ফল প্রদান করে। আগামী ১৩৮ দিন শনি বক্রী (Saturn Retrograde) থাকবে, অর্থাৎ ২০২৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। শনির বক্রী দশা তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে।
মেষ রাশি– শনির বক্রগতি মেষ রাশির জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে। এই সময়ে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। পদোন্নতি থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন, সঞ্চয় হবে। অপ্রয়োজনীয় জিনিসের খরচ কমবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কর্কট রাশি– শনির বক্রী গতি কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে। আয়ের নয়া সুযোগ আসবে জীবনে। এছাড়াও চাকুরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতি। মানসিক শান্তি পাবেন। কর্মজীবীদের মানুষের চাকরিতে পদোন্নতির সুযোগ। স্টার্টআপে ব্যবসা শুরু করতে চাইলে, এখন সেই সুযোগ আপনি পাবেন। বিদেশে যাওয়ার সুযোগ আছে। প্রেমের ক্ষেত্র শুভ। এই সময় আপনার মধ্যে দয়া থেকে দানশীলতার মনোভাব বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- কর্মক্ষেত্রে সাফল্য, হঠাৎ ধনলাভের যোগ! ভাগ্য খুলতে পারে মেষ-সহ এই ৩ রাশির
মকর রাশি– শনির বক্রী গতিতে কর্মজীবনে ইতিবাচক ফল মিলবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য শুভ যোগ। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো চাকরির সুযোগ। নামী সংস্থায় কাজের সুযোগ। এই সময় ধন-সম্পত্তি বাড়বে। সঞ্চয় বাড়বে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। বিয়ের সুযোগ আসবে জীবনে। বিবাহিতদের জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের জীবন সুখকর।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
