ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ুতে প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট—প্রতিটি রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কোথাও গেরুয়া ঝড়, কোথাও বাম দুর্গে ফাটল, আবার কোথাও আঞ্চলিক শক্তির দাপট। অসম–এ সকাল ৯টা পর্যন্ত গণনায় এগিয়ে BJP ৫৩টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ১৬টি আসনে এবং এআইইউহডিএফ ২টি আসনে। প্রাথমিক প্রবণতায় কলাথুরে পিছিয়ে ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিন (MK Stalin), টিভিকে-র জোরালো উত্থনের ইঙ্গিত। কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২০০০-এর বেশি ভোটে পিছিয়ে। এলডিএফের বড় প্রবণতা। অন্যদিকে পুদুচেরিতে এনডিএ এগিয়ে এবং অসমে বিজেপি ৭৭টি আসনে এগিয়ে কংগ্রেসের ২৫ আসনের তুলনায় বড় লিডে রয়েছে।
সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম এক থেকে দুই ঘণ্টার মধ্যেই প্রাথমিক ট্রেন্ড সামনে আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে ৪৯টি আসনে। পিছনেই রয়েছে এডিএমকে Kazhagam ২৬টি আসনে। তবে সবচেয়ে বড় চমক অভিনেতা থলপতি বিজয়ের দল TVK, যারা প্রথমবারেই ১৯টি আসনে এগিয়ে থেকে আলোড়ন ফেলেছে। আবারও কি সরকার গড়বেন M. K. Stalin—সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তামিলনাড়ুতে স্ট্যালিনকে ক্ষমতাচ্যুত করার পথে বিজয় থালাপতির টিভিকে (Vijay’s TVK)। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রেকর্ড সংখ্যক আসনে এগিয়ে রয়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। এই মুহূর্তে তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ৯২টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। অন্যদিকে, এআইএডিএমকে জোট ৬৭টি আসনে এবং ডিএমকে জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার মার্জিন রয়েছে ১১৮টি। এদিকে, দলের সঙ্গে অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন।
আরও পড়ুন: বিরোধী হওয়ার অভ্যেস করছে, তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষ
পেরাম্বুর উত্তর চেন্নাইয়ে অবস্থিত। প্রায় ২ লক্ষ ২২ হাজার ভোটার নিয়ে এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন এবং দ্রাবিড় রাজনীতির ঐতিহ্যবাহী ক্ষেত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক নির্বাচনগুলোতে পেরাম্বুরে ডিএমকের প্রভাব বেশি দেখা গেছে। বিজয়ের দল এবারের নির্বাচনে এককভাবে ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্টকে বিজয়ের রাজনৈতিক অভিষেকের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যা বিভিন্ন অঞ্চলে তাঁর গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। অন্যদিকে, এমন পরিস্থিতিতে রাজ্যে ঘোড়া কেনাবেচার রাজনীতি শুরু হতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাই আগেভাগেই সতর্ক পদক্ষেপ নিয়েছে টিভিকে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের (Tamil Nadu Assembly Election) ফলে টিভিকে ১০০-র গণ্ডি পেরোতেই দলের মুখপাত্র ফেলিক্স জেরাল্ড আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে তারা একাই সরকার গড়বে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, “ডিএমকে এতদিন অন্ধকারে ঘুরছিল, এখন বাস্তবটা বুঝতে পারছে—টিভিকে নিজেদের জোরেই সরকার গড়বে।”এই নির্বাচনের ফলাফল পাঁচ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজকের গণনার ফলেই স্পষ্ট হবে এই রাজ্যগুলিতে কোন দল গড়বে সরকার এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে।
