আরজি কর আর্থিক দুর্নীতি মামলা, সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের জামিন খারিজ

Must Read

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Case) বড় ধাক্কা অভিযুক্তদের জন্য। এই মামলায় সন্দীপ ঘোষ-সহ মোট পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তদন্তের স্বার্থে এবং অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে আদালত সূত্রে খবর।

তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক নথি ও তথ্যপ্রমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। এই পর্যায়ে অভিযুক্তদের জামিন দিলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলেই আদালতে সওয়াল করেন সরকারি কৌঁসুলি। অভিযোগের গুরুত্ব এবং মামলার বর্তমান অবস্থান বিবেচনা করে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন চেয়ারম্যান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি তহবিলের ব্যবহার, বরাদ্দ অর্থের গরমিল-সহ একাধিক বিষয়ে তদন্ত চলছে। সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। জামিন খারিজ হওয়ায় আপাতত জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্তদের। মামলার পরবর্তী শুনানির দিন আদালত পরে নির্ধারণ করবে বলে জানা গিয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This