হাতির হাত থেকে ফসল বাঁচাতে গজলক্ষ্মীর আরাধনা, বাঁকুড়ার রামকানালীতে কোজাগরী পুজোয় প্রাচীন রীতি

Must Read

বাঁকুড়া : জঙ্গলের পাশেই গ্রাম। জীবিকার প্রধান ভরসা চাষবাস। কিন্তু মাঠের পাকা ফসলেই হানা দিত হাতির পাল। কখনও জমির ফসল নষ্ট হত, কখনও হাতির তাণ্ডবে ক্ষতির মুখে পড়তেন কৃষকরা। সেই ক্ষতির হাত থেকে ফসল বাঁচানোর বিশ্বাস থেকেই বহু বছর আগে শুরু হয়েছিল গজলক্ষ্মীর আরাধনা। বাঁকুড়ার রামকানালী গ্রামে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja) আজও সেই প্রাচীন ঐতিহ্য মেনেই পালিত হয়।

স্থানীয় মানুষের বিশ্বাস, হাতির হাত থেকে মাঠের লক্ষ্মীকে রক্ষা করতেই গ্রামে শুরু হয়েছিল গজলক্ষ্মী পুজো। জঙ্গল লাগোয়া এই এলাকায় হাতির দল লোকালয়ে ঢুকে চাষের জমিতে তাণ্ডব চালাত বলে জানান গ্রামবাসীরা। ফসলের ক্ষতি সামলাতে কৃষকদের উদ্বেগের শেষ ছিল না। সেই পরিস্থিতিতে গজলক্ষ্মীর আরাধনাকে কেন্দ্র করে তৈরি হয় এক বিশেষ ধর্মীয় পরম্পরা।

আরও খবর :  দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি, শীর্ষে কোন জেলা?

গ্রামবাসীদের বিশ্বাস, পুজো শুরু হওয়ার পর থেকে হাতির উপদ্রব অনেকটাই কমেছে। যদিও এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে কোনও তথ্য নেই, তবু স্থানীয় মানুষের কাছে গজলক্ষ্মী পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, তাঁদের কৃষিজীবন, বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

আজও কোজাগরী পূর্ণিমায় রামকানালী গ্রামের মন্দিরে পূজিতা হন গজলক্ষ্মী। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পুজোকে ঘিরে গ্রামের মানুষের আবেগ ও বিশ্বাস অটুট। ফসলের সুরক্ষা কামনা থেকে শুরু হওয়া এই আরাধনা এখন রামকানালী গ্রামের অন্যতম প্রধান উৎসব।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This