রায়গঞ্জের দিকনগরে এইমসের প্রস্তাব, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নতুন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা সামনে আনল রাজ্য সরকার। রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক এবং জনপরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দিয়ে এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার তিস্তা ময়দানে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানান, দিকনগরে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হবে। তিনি বলেন, প্রস্তাবের কাজ এগোলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে ভূমিপুজো করতে আসবেন। ক্যানসার চিকিৎসার জন্য জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর :  গঙ্গাসাগর মেলার পরিধি বাড়ছে ৬ লক্ষ বর্গফুট! রেকর্ড ভিড় সামলাতে বাড়তি পরিকাঠামোর প্রস্তুতি

প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুরের জন্য ৩০টি কর্মসূচি নেওয়া হয়েছে এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলার হাসপাতালগুলির পরিষেবা ও পরিকাঠামো উন্নত করার পাশাপাশি স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স, প্যাথলজি সেন্টার এবং প্রধানমন্ত্রী জনঔষধি ও অমৃত যোজনার ব্যবস্থা করা হয়েছে।

উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার প্রসঙ্গ তুলে বিএসএফকে জমি দেওয়ার বিষয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ৭.৯১৬১ একর জমি বিএসএফকে দেওয়া হয়েছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This