‘বাবা-মায়েরাও যা পারেননি, তোমরা করে দেখিয়েছ’, প্রয়াগরাজে জেন জি-কে বার্তা রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক: জেন জি-র (Gen Z) উদ্দেশে বার্তা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। উত্তরপ্রদেশের (Uttar Praesh) প্রয়াগরাজে (Prayagraj) ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানে গিয়ে নতুন প্রজন্মের প্রশংসায় পঞ্চমুখ হলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, ভয়কে জয় করে দেশের ছাত্রসমাজ পরিবর্তনের বার্তা দিয়েছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস এবং চাকরির সুযোগ নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।

রাহুল বলেন, দেশের তরুণ প্রজন্ম এমন কাজ করেছে, যা তাঁদের বাবা-মায়ের পক্ষেও সম্ভব হয়নি। তাঁর বক্তব্য, ছাত্রছাত্রীরা ভয়কে জয় করে অন্ধকারের মধ্যে আলোর মশাল জ্বালিয়েছেন। ভালোবাসা ও অহিংসার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার বার্তাও দেন তিনি।

আরও খবর : বিদেশি অনুদান নিয়ন্ত্রণে বড় বদল? আগামী সপ্তাহেই লোকসভায় আসছে FCRA সংশোধনী বিল, জবাব দিতে পারেন অমিত শাহ

শিক্ষিত বেকারত্ব নিয়েও কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস নেতা। রাহুলের দাবি, বাবা-মায়েরা সন্তানদের পড়াশোনার পিছনে বিপুল অর্থ খরচ করছেন। বিএ, এমএ-র মতো ডিগ্রি পেলেও চাকরির নিশ্চয়তা নেই। তাঁর বক্তব্য, প্রতি হাজার শিক্ষিত বেকারের মধ্যে মাত্র ১২ জনের চাকরি হচ্ছে।

এর পাশাপাশি তরুণ প্রজন্মকে ‘রিল’-এর নেশায় ডুবিয়ে রাখার অভিযোগও করেন তিনি। রাহুলের বক্তব্য, চাকরির সুযোগ তৈরি না করে সরকার তরুণদের রিল বানানো ও দেখার দিকে ঠেলে দিচ্ছে।

তবে রাহুলের এই কর্মসূচি নিয়ে পালটা আক্রমণ করেছে বিজেপি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, প্রয়াগরাজে অনুষ্ঠান না করে রাহুলের ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো উচিত ছিল।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This