পাঞ্জাবের মোগায় দোকানের সামনে এলোপাথাড়ি গুলি, মৃত্যু দুই যুবকের, আহত আরও দু’জন

Must Read

ওয়েব ডেস্ক : পাঞ্জাবের (Punjab) মোগা জেলায় চাঞ্চল্যকর ঘটনা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল দুই যুবকের। আহত হয়েছেন আরও দু’জন। রবিবার রাতে আংগদপুরা এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা নিয়ে আপ সরকারকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি কালো এসইউভিতে চেপে ঘটনাস্থলে আসে হামলাকারীরা। এরপর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবকদের লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়দের বক্তব্য, হামলার সময় প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানো হয়।

আরও খবর :  অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় বেকসুর খালাস রাহুল গান্ধী

নিহত দুই যুবকের নাম সাহিল ও গগন। দু’জনেই আংগদপুরার বাসিন্দা। বাড়ির পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। গুলির শব্দে আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসেন। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের লুধিয়ানায় স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় মোগার একটি বেসরকারি হাসপাতালে। অন্যজনের মৃত্যু হয় লুধিয়ানার ডিএমসি হাসপাতালে।

ঘটনার কথা নিশ্চিত করেছেন মোগার পুলিশ সুপার সারতাজ সিং চাহাল। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই হামলা চালিয়েছে, কী কারণে গুলি চালানো হয়েছে এবং হামলাকারীদের পরিচয় কী, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ হলেই ঘটনার সম্পূর্ণ চিত্র সামনে আসবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভোটমুখী পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This