পঞ্জাবে আপে বড় ভাঙন! বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ তিন নেতার

Must Read

ওয়েব ডেস্ক : পাঞ্জাবের (Punjab) রাজনীতিতে নতুন মোড়। আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন তিন বিধায়ক। সোমবার সকালে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির পতাকা হাতে তুলে নেন প্রাক্তন আইপিএস আধিকারিক কুনওয়ার বিজয় প্রতাপ সিং। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন চেতন সিং জৌরমাজরা এবং হরমিত সিং পাঠানমাজরা। তিনজনই আপের সাসপেন্ডেড বিধায়ক ছিলেন। দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলের সদস্যপদ তুলে দেওয়া হয়।

আমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক ছিলেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং। সমানার বিধায়ক চেতন সিং জৌরমাজরা এবং পাতিয়ালা জেলার সানৌর কেন্দ্রের বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা রবিবারই আপ ছাড়ার সিদ্ধান্ত জানান। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিনজনকেই সাসপেন্ড করেছিল আপ। বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে তিন নেতার গলায় গেরুয়া উত্তরীয় দেখা যায়। দলের অন্যান্য নেতাদের সঙ্গে হাত তুলে ঐক্যের বার্তাও দেন তাঁরা।

আরও খবর :  ‘১০ লক্ষের জমায়েতের দাবি, মাঠের ৪০ শতাংশ ফাঁকা’, দিল্লির বিরোধী সমাবেশকে কটাক্ষ বিজেপির

এই দলবদলের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। শনিবারই আপ ৪০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ধুরি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কোটকাপুরা থেকে বিধানসভার অধ্যক্ষ কুলতার সিং সন্ধওয়ান এবং লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরার নাম রয়েছে। এর মধ্যেই তিন বিধায়কের দলত্যাগ পাঞ্জাবে আপের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপিতে যোগদানের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং। পাঞ্জাবকে মাদক, তোলাবাজি, গ্যাংস্টারদের দৌরাত্ম্য এবং দুর্নীতির প্রভাব থেকে মুক্ত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর আহ্বান, প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডের গণ্ডি ছাড়িয়ে রাজ্যকে উন্নয়নমুখী করে তুলতে হবে। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে আপ তাঁকে সাসপেন্ড করেছিল। মূলত, ২০২১ সালে পুলিশ বিভাগ থেকে স্বেচ্ছাবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন এই আইপিএস আধিকারিক। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আমৃতসর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন তিনি।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This