Forbidden

You don't have permission to access th1s resource.

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যান নিয়ন্ত্রণ নিয়ে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের - KolkataTV
32.2 C
Kolkata

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যান নিয়ন্ত্রণ নিয়ে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক : প্রথমবার বাংলায় (West Bengal) সরকার গড়তে চলেছে বিজেপি (BJP)। শনিবার, ৯ মে, ২৫ শে বৈশাখের দিন পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথগ্রহণ করবে। নতুন মুখ্যমন্ত্রী পাবে বাংলা। সেই উপলক্ষে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি (Notice) জারি করেছেন। সঙ্গে জানিয়েছেন, এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনস্‌ওয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার উপর।

আরও খবর : জল-জীবন-মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য

আগামীকাল গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তা, এজেসি বোস রোডের বেশ কিছু অংশ, খিদিরপুর রোড, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে না বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শনিবার যান চলাচলের উপর আরও বিধিনিষেধ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে পদ্ম ফুটেছে (BJP) বঙ্গে। ২০৭টি আসন পেয়েছে বিজেপি। তার পরেই এই প্রথমবার বাংলায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। শনিবার নতুন মুখ্যমন্ত্রী সহ বিধায়করা শপথ নেবেন। কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জোর জল্পনা চলছে। তা ঠিক করতে শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন দলের সবার সঙ্গে কথা বলবেন তিনি। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করা হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This