ওয়েবডেস্ক- ২০২৬ সালের রাম নবমীতে দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে অত্যন্ত শক্তিশালী গজকেশরী রাজযোগ (Gajakesari) (Raja Yoga) । জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, এই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় ধরনের আর্থিক উন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি: আগামী সপ্তাহটি এই রাশির জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। কর্মজীবনে উন্নতি এবং প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি: এই রাজযোগ আপনার আয়ের নতুন পথ খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার পাশাপাশি হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ। নামী সংস্থায় কর্মের যোগ।
আরও পড়ুন- আজ কেমন যাবে আপনার দিন
কন্যা রাশি: কর্মজীবন এবং পেশার ক্ষেত্রে এই যোগ বিশেষ শুভ ফল প্রদান করবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রসারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পদোন্নতি।
মিথুন রাশি: চন্দ্রের মিথুন রাশিতে প্রবেশের ফলে এই রাশির জাতকরাও আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায়ী ও চাকুরিজীবীদের ইতিবাচক পরিবর্তন।
ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

