কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বাংলার বুকে সবথেকেই ‘হাইভোল্টেজ’ কেন্দ্র হতে চলেছে ভবানীপুর (Bhabanipur Assembly)। দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে এবার ভোটের লড়াইয়ে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যে সেখানে শাসক-বিরোধী দু’পক্ষই প্রচারে ঝড় তুলেছে। এরই মাঝে একটি বিতর্কিত পোস্টার (Poster Controversy) ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ভবানীপুর জুড়ে।
সম্প্রতি ভবানীপুরে একটি ব্যানার ঘিরে চর্চা তুঙ্গে। সেখানে লেখা, ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’। ব্যানারটির নিচে ‘দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটি’-র নাম উল্লেখ রয়েছে। ব্যানারের পাশে একটি হাঁড়িকাঠের ছবি এবং তার সঙ্গে একটি পাঁঠার মুখ ব্যবহার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সেই পাঁঠার মুখটি বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর মুখের আদলে তৈরি।
আরও পড়ুন: ভোটের আগে শাহি ছত্রছায়ায় দিলীপ ঘোষ! প্রবল চাপে শুভেন্দু? এবার কী হবে?
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে শাসক দলের স্লোগান। তৃণমূল কংগ্রেসের তরফে শোনা যাচ্ছে—“ভবানীপুরের গলার কাঁটা, শুভেন্দু এবার বলির পাঁঠা।” শুধু মিছিল বা সভাতেই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে, আগামী ৪ মে কালীঘাট মন্দিরে ‘পাঁঠাবলি’ হবে, এমন মন্তব্য ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
অন্যদিকে, ভোটের আবহে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে—ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন। সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গিয়েছে, এসআইআর-এর পর ভবানীপুর কেন্দ্র থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মুসলিম। অথচ এই কেন্দ্রে মুসলিম জনসংখ্যা মোটামুটি ২০ শতাংশের কাছাকাছি। এই অসামঞ্জস্য ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন আরও খবর:

