ওয়েব ডেস্ক: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর সহরাকি (Suvendu Adhikari assistant) চন্দ্রনাথ রথকে খুনের রেশ কাটতে না কাটতেই এবার পানিহাটিতে অভয়ার মায়ের বাড়ির কাছেই বোমাবাজির (Panihati Bombing) অভিযোগ। পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের (Panihati St. Xavier’s School) কাছে ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটেছে, যাতে ৫ জন বিজেপি সমর্থক আহত হয়েছেন। জানা গিয়েছে, পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখনই মোটরবাইকে করে এসে একদল দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে।
পানিহাটির দু’নম্বর ওয়ার্ডের দত্ত রোডের ঘটনা। গতকাল রাতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গিয়েছে, বিজেপি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে আসেন।সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকে চারজন ছিল। পরপর তিনটি বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে, বোমাবাজিতে প্রায় পাঁচ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে খবর।
আরও পড়ুন: টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল কলকাতা হাইকোর্ট
ঘটনাটি ঘটেছে স্থানীয় ‘অভয়ার মা’-র বাড়ির ঠিক কাছেই। বিজেপির অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খড়দহ থানার পুলিশ এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, বসিরহাটেও এক বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। রোহিত রায় ওরফে চিন্টু নামে ওই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একের পর এক এলাকায় বোমাবাজি ও গুলির ঘটনায় উত্তর ২৪ পরগনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
