28.6 C
Kolkata

তৃণমূল প্রার্থীকে কড়া ধমক পুলিশ পর্যবেক্ষকের! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। তার আগে উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে আনা হয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma)। আর দায়িত্ব নিয়ে ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী (TMC Candidate) জাহাঙ্গীর খানকে সতর্ক করলেন তিনি।

সূত্রের খবর, বঙ্গ নির্বাচনে (Election) দায়িত্ব পাওয়ার পর জাহাঙ্গীর খানকে শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য যোগীরাজ্যের আইপিএস অফিসার হুঁশিয়ারি দেন বলে খবর। অভিযোগ উঠেছিল, তৃণমূল প্রার্থী নাকি ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন। অন্যদিকে বিরোধীরদের প্রচার করতে দিচ্ছেন না। আর তাই দায়িত্ব পাওয়ার পরই একেবারে দাবাং ভূমিকায় তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন অজয় পাল শর্মা।

আরও খবর : নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারি, বর্ধমান-হুগলি সীমান্তে শুরু নাকা চেকিং

মূলত, ২৯ তারিখ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট। তার আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে বঙ্গে। নতুন ১১ পর্যবেক্ষকের তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা।

উল্লেখ্য, অজয় পাল শর্মা ২০১১ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। তবে তিনি চিকিৎসক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন । লুধিয়ানার ভূমিপুত্র অজয় পাল শর্মা পাতিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে ডেন্টাল সার্জারি বা বিডিএস (BDS) পাশ করেন। তবে সেই পেশা ছেড়ে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে বাংলায় ভোটে এবার তাঁকে নিয়োগ করেছে কমিশন। আর দায়িত্ব নিয়েই তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This