33 C
Kolkata

জ্বালানি বাঁচাতে নিজের কনভয়ের সংখ্যাই কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী

Must Read

নয়াদিল্লি: জ্বালানি বাঁচাতে (Fuel Saving) নিজের কনভয়েই (PM Modi Convoy Reduced) গাড়ির সংখ্যা কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে।জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-কে নির্দেশ দিয়েছেন যে কনভয়ে যেন ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো হয়। তবে তিনি এ কথাতেও জোর দিয়েছেন যে নতুন গাড়ি যেন কেনা না হয়।

ইরান-যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরেও। জ্বালানি সঙ্কট রুখতে এবং বিকল্প শক্তি ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। এসপিজি-র কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত রেখেই কনভয়ে গাড়ির সংখ্যা কমাতে হবে। পেট্রল-ডিজেলচালিত (Petrol-Diesel) গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোর দিতে হবে। তবে তার জন্য নতুন কোনও গাড়ি এখন কেনা যাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলও নিজের নিরাপত্তা বহরে এসকর্ট ভেহিকল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: দেশের সমস্ত আদালতের পরিকাঠামো উন্নয়নে সুপ্রিম কমিটি গঠন, রয়েছেন বাঙালি বিচারপতিরাও

হায়দরাবাদের এক বিজেপি সভায় প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে আহ্বান জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতি রক্ষায় সবারই কিছু সংযম মানা প্রয়োজন। তাঁর বক্তব্য অনুযায়ী-পেট্রল-ডিজেলের ব্যবহার কমাতে হবে। যেখানে সম্ভব, মেট্রো, কারপুলিং বা ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করতে হবে। ছুটি কাটাতে বিদেশ ভ্রমণ এক বছরের জন্য স্থগিত রাখা উচিত।সোনা কেনা থেকেও বিরত থাকুন, কারণ এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ে,পার্সেল পরিবহনে রেল পরিষেবা বেশি ব্যবহার করতে হবে, রাসায়নিক সার নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক চাষে উৎসাহ দিতে হবে।ভোজ্য তেলের ব্যবহার কমানো, এবং স্থানীয় পণ্যের প্রতি ঝোঁক বাড়াতে হবে।

Latest News

দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে ছাড়পত্র, নিতে হবে না রাজ্যের অনুমতি: শুভেন্দু

কলকাতা: 'দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়',সরকারের রুল মেনে চলতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

More Articles Like This