সিজেপি-র প্রতিবাদে যোগ দেওয়া নাসিরুদ্দিনকে কটাক্ষ পীযূষের

Must Read

ওয়েব ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা-লেখক পূযূষ মিশ্র। মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সভায় গিয়েছিলেন নাসিরুদ্দিন। তা নিয়েই কটাক্ষ করলেন পীযূষ। তাঁর প্রশ্ন, অন্যান্য জাতীয় ইস্যুগুলো নিয়েও কেন কথা বলছেন নাসিরুদ্দিন।

শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপি-র প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন স্বনামধন্য অভিনেতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজন করা হয়েছিল ওই প্রতিবাদ কর্মসূচি। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নাসিরুদ্দিনকে একাধিক প্রশ্নে বাঁধেন পীযূষ।

পীযূষ বলেন, “হ্যাঁ নাসির সাহেব, আপনাকে শ্রদ্ধা জানাই। আমি পূযূষ মিশ্র, আপনার সঙ্গে অনেকদিনের পরিচয়। তেল-আভিভ থেকে ওরা ফ্লাই দুবাইয়ের এক উড়ানে দুর্ঘটনা এড়ানো গিয়েছে… বীরত্বের সঙ্গে ১৮০ জনের প্রাণ বাঁচিয়েছেন মিঃ স্মিত মচ্ছর। তা নিয়েও মন্তব্য করুন স্যর, ওঁকে অভিনন্দন জানান।” প্রসঙ্গত, ককপিটে হামলার ঘটনায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও মচ্ছর ককপিটের দরজা খুলে দেন। ফলে ক্রু ও যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সুযোগ পান এবং বিমানটিকে নিরাপদে অন্য গন্তব্যে নিয়ে গিয়ে ১৭৪ জন যাত্রীর জীবন রক্ষা করা সম্ভব হয়।

আরও পড়ুন: দুষ্কৃতীদের আরও ভয় পাওয়াতে হবে, দিল্লি পুলিশকে বলল সুপ্রিম কোর্ট

ছাত্র আন্দোলন নিয়ে অতীতে দেওয়া নাসিরুদ্দিনের মন্তব্যের প্রসঙ্গ টেনে, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য না করাতেও মিশ্র তাঁর কাছে কৈফিয়ত চেয়েছেন।

পীযূষ আরও দাবি করেন, ঝাড়খণ্ডে ত্রাণ সহায়তার বিষয়ে তিনি যখন এর আগে নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন তিনি কোনও বাস্তব সহায়তার পরিবর্তে কবিতার মাধ্যমে সাড়া দিয়েছিলেন। মিশ্র বলেন, “আমি যখন ঝাড়খণ্ডের জন্য আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, তখন আপনি আমাকে এক পাকিস্তানি কবির কবিতা পাঠিয়েছিলেন। তারা তো কবিতা চায়নি… তারা চেয়েছিল আটা, ডাল, রুটি, গুড়, লিট্টি-চোখা।”

পীযূষের এই কটাক্ষ নিয়ে নাসিরুদ্দিন এখনও কোনও জবাব দেননি।

Latest News

অপ্রতিরোধ্য রোনাল্ডো-হীন পর্তুগাল, ফের হারাল হালান্ডের নরওয়েকে  

ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য পর্তুগাল। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর...

More Articles Like This