বিজেপির সদস্যপদ নিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

0
35

কলকাতা: আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-পড়ুয়ার মা-বাবা বিজেপির (RG Kar Victim Parents Join BJP) সদস্য পদ নিলেন। সোমবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁরা প্রার্থী হবেন কি না, তা এখন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। রাজনৈতিক মহলের মতে, পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল।

শুভেন্দু জানান, ‘‌দু’‌জনেই বিজেপির সদস্যপদ নিয়েছেন।’‌ এর পাশাপাশি শুভেন্দু এটাও বলেছেন, ‘‘ওই পরিবারের কেউ প্রার্থী হবেন কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বই।’’ তিনি আরও বলেন, ‘‘এই সংক্রান্ত বিষয়ে আমি, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার— তিন জনই নিজেদের মতামত দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।’’ তবে সেই মতামত প্রকাশ্যে আনা উচিত নয় বলেই মনে করেন তিনি।তিনি আরও দাবি করেন, প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক করতে বিজেপি প্রায় পাঁচ হাজার কর্মীর মতামত নিয়েছে। সেই মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।

আরও পড়ুন: রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন!

মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চান না। স্রেফ বিচার চান সন্তানহারা বাবা–মা। আর সেই বিচার পেতেই, এবার রাজনীতির ময়দানে। অভয়ার মায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়তেই, নিজেই জানিয়ে দিয়েছিলেন, প্রস্তাব ছিল আগে থেকেই, কিন্তু তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি।মনের সাহস জুগিয়ে নিজেই সম্মতি জানিয়েছেন। বৃহস্পতিবার অভয়ার বাবা–মা নিজেই জানান, রাজনীতিতে প্রবেশের কথা, প্রার্থী হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here