Forbidden

You don't have permission to access th1s resource.

ভিসা-প্রতারণা! টার্গেট ছিল বাংলাদেশিরা! নিউটাউন থেকে ২ জনকে ধরল পুলিশ - KolkataTV
27 C
Kolkata

ভিসা-প্রতারণা! টার্গেট ছিল বাংলাদেশিরা! নিউটাউন থেকে ২ জনকে ধরল পুলিশ

Must Read

কলকাতা: ভিসার (Visa) নামে চলছিল প্রতারণা (Fraud) চক্র। টার্গেট ছিল মেডিক্যাল ভিসায় ভারতে আসা বাংলাদেশিরা (Bangladeshi)। এই খবর পেয়েই বিশেষ অভিযান চালান নিউটাউন (New Town) টেকনোসিটি থানার পুলিশ। গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে নিউটাউন-এর বালিগরি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে—এমন খবর পায় টেকনোসিটি থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: দূষিত জলে নিউটাউনে অসুস্থ প্রায় ৩০০! শাপুরজির ই-ব্লকে ডায়ারিয়া-জ্বর

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, এই চক্র মূলত বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ভারতে আসা নাগরিকদের টার্গেট করত। তাঁদের বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজনের সুযোগ নিয়ে ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হত। এরপর ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করা হত বলে অভিযোগ।

উদ্ধার হওয়া দুই বাংলাদেশি নাগরিকের দাবি, গত শনিবার থেকে তাঁদের আটকে রাখা হয়েছিল। তাঁদের তুরস্ক যাওয়ার জন্য ভিসার প্রয়োজন ছিল। সেই কারণেই তুরস্কের ভিসা করিয়ে দেওয়ার নাম করে তাঁদের ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। আজ ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানাবে। পাশাপাশি এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

Latest News

UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের

ওয়েব ডেস্ক : UGC-NET জুন ২০২৬ পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠার পর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত...

More Articles Like This