ওল্ড মঙ্ক নিয়ে নতুন বিতর্ক, ‘রাম’ নামেই আপত্তি FSSAI-এর?

Must Read

ওয়েব ডেস্ক : এতদিন যে পানীয় ‘রাম’ নামেই পরিচিত, এবার সেই ওল্ড মঙ্ক (Old Monk) নিয়েই উঠল বড় প্রশ্ন! খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই-এর দাবি, সংশ্লিষ্ট পানীয়কে সরাসরি ‘রাম’ হিসেবে বিক্রি করা যাবে না। বরং ‘রাম-ফ্লেভার্ড স্পিরিট’ হিসেবে উল্লেখ করতে হবে। এই আপত্তিকে কেন্দ্র করেই বম্বে হাই কোর্টে চলছে মামলা।

বিতর্কের মাঝেই আদালতে সংশোধিত লেবেল জমা দিয়েছে ওল্ড মঙ্কের প্রস্তুতকারক সংস্থা। নতুন লেবেল খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে আরও সময় চেয়েছে এফএসএসএআই (FSSAI)। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর হওয়ার কথা।

এর আগে বোতলের গায়ে ‘৭ বছর পুরনো মিশ্রণ’ লেখা নিয়েও আপত্তি জানিয়েছিল এফএসএসএআই (FSSAI)। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই লেখা দেখে ক্রেতাদের মনে হতে পারে যে পানীয়টি সত্যিই সাত বছর ধরে পরিণত করা হয়েছে। লেবেলে লেখা কিছু তথ্য এতটাই ছোট অক্ষরে রয়েছে যে সাধারণ ক্রেতার পক্ষে তা পড়াও কঠিন—এমন মন্তব্যও করে আদালত।

আরও খবর : বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

তবে নিয়ন্ত্রক সংস্থার মূল আপত্তি শুধু লেবেল নিয়ে নয়। পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে পানীয়তে কৃত্রিম বা প্রকৃতির সঙ্গে অভিন্ন ধরনের সুগন্ধি উপাদান পাওয়া গিয়েছে বলে দাবি এফএসএসএআই (FSSAI)-এর। তাদের বক্তব্য, এই ধরনের উপাদান পানীয়টির স্বাভাবিক বৈশিষ্ট্যকে আড়াল করতে পারে। সেই কারণেই নির্দিষ্ট কয়েকটি রাম ও হুইস্কির ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার শুনানিতে ওল্ড মঙ্ক (Old Monk) প্রস্তুতকারক সংস্থার আইনজীবী দাবি করেন, নিষেধাজ্ঞার কারণে ১২০ দিনে প্রতিদিন প্রায় এক কোটি টাকা করে ক্ষতি হয়েছে। সংস্থা ইতিমধ্যেই লেবেলে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এবার সেই সংশোধিত লেবেল এফএসএসএআই অনুমোদন করে কি না, সেটাই দেখার। ১১ সেপ্টেম্বরের শুনানি।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This