বাড়ির গ্যাস শেষ, রান্নার জন্য কাঠ কাটতে গিয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

Must Read

উত্তর ২৪ পরগনা- বাড়ির গ্যাস (Domestic Gas)  শেষ,  রান্নার জন্য কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের। দুই দিন বাড়ির গ্যাস শেষ। রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনোদ করাতী ৭৬ বছর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana)  গাইঘাটা থানার (Gaighata Police Station) আনন্দপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  দুই দিন বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে। ঠিক মত গ্যাস মিলছে না। ফলে শুক্রবার দুপুরে রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়েছিল বিনোদবাবু। বিকালে পরিবারের সদস্যরা খবর পায় বাড়ির কিছুটা দূরে মাঠের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে বিনোদ। তড়িঘড়ি তাকে চাঁদপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন-  সিলিন্ডার মজুদ করে চড়া দামে বিক্রির অভিযোগ! কাঁথিতে গ্রেফতার ১

পুলিশের প্রাথমিক অনুমান কোনোভাবে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক লাগে বিনোদের। ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিনোদের দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

Latest News

সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম...

More Articles Like This