ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বাংলায় শুরু হচ্ছে গণতন্ত্রের উৎসব। ২৩ এপ্রিল হচ্ছে প্রথম দফার ভোট। সূত্রের খবর, তার আগে বুধবার ফ্ল্যাট দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া নির্দিষ্ট সময়েই তিনি হাজিরা দিয়েছেন বলেই খবর।
সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ অভিনেতা যশকে নিয়ে ইডি (ED) দফতরের দিকে রওনা দেন নুসরত। ১০টা নাগাদ তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে। গাড়ি থেকে নেমে সোজা প্রবেশ করেন ইডি দফতরে। মূলত, কিছুদিন আগেই নুসরতকে তলব করেছিল কমিশন। তখন শোনা যাচ্ছিল রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। কারণ বেশ কিছু বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল। সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন অভিনেত্রী। কিন্তু এর পরেই জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।
আরও খবর : সাদা জামদানি নো মেকআপ লুকে নজর কাড়লেন কঙ্গনা
মূলত, ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠেছিল নুসরতের (Nusrat Jahan) বিরুদ্ধে। ২০২৩ সালে এই অভিযোগ উঠেছিল। তাঁকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ এনেছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছিল, ২০১৪-১৫ সালে বহু মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা করে নিয়েছিল একটি সংস্থা। কিন্তু কাউকে ফ্ল্যাট দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। আর ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।
সূত্রের খবর, কলকাতায় ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য অনিচ্ছা প্রকাশ করেছিলেন নুসরত। তিনি নাকি জানিয়েছিলেন, তিনি দিল্লিতে রয়েছেন। তাই তাঁকে সেখানকার ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হলে ভালো হয়। কিন্তু সে কথায় সাড়া দেননি কেন্দ্রীয় আধিকারিকরা। বরম কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো তিনি আজ হাজিরা দিয়েছেন বলে খবর।
দেখুন অন্য খবর :
