12.1 C
New York

কমিশন-বাহিনীর উপর ভরসা নেই, আসানসোলে স্ট্রং রুমে পাহারা তৃণমূল কর্মীদের

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার বঙ্গে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এই নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। তবে আশঙ্কা প্রকাশ করছে ঘাসফুল শিবির। তৃণমূল (TMC) নেতৃত্বের আশঙ্কা, কেন্দ্র বাহিনী (Central Force) ও নির্বাচন কমিশনের (Election Commission) আধিকারিকদের ভরসা নেই। ইভিএম (EVM) চেঞ্জ করে নিতে পারে! সেই কারণে আসানসোল (Asansol) ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম পাহারা দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

এ নিয়ে তৃণমূল (TMC) কংগ্রেসের যুব সভাপতি পার্থ দেবাশী জানান, “নির্বাচন কমিশন ও কেন্দ্র বাহিনীকে ভরসা নেই। তাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা রাত ও দিনের পর দিন স্ট্রং রুম পাহারা দেবে।”

আরও খবর : ‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে’, দাবি শাহ’র

এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেছেন, “বিজেপির কর্মীরাও স্ট্রংরুম পাহারা দেবে।” অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁইতন্ডি জানান, “পুলিশ ও কেন্দ্র বাহিনীর সঙ্গে সঙ্গে কংগ্রেস কর্মীরাও রুম পাহারা দেবে।”

মূলত, ইভিএম চেঞ্জ করা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল (TMC)। সেই কারণে স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা জানিয়েছে তৃণমূল। এদিকে ২৩ এপ্রিল বঙ্গে হয়েছে প্রথম দফার নির্বাচন। এর পরের নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। তবে সব ভোটের জন্যই বেশ সতর্ক রয়েছে তৃণমূল নেতৃত্ব।

দেখুন অন্য খবর :

Latest News

Fourth Pillar | সব ক’টা অস্ত্র ব্যবহার করার পরেও মমতা এখনও একাই একশো

ভোটের আগে কত কথা শুনেছিলাম আমরা এমনকি ২০২৪-এও, বিরোধী দলনেতা বলেছিলেন শীতলকুচি করে দেব। ফলাফল বদলেছে? এবারেও ভোটের আগে...

More Articles Like This