29.7 C
Kolkata

ভোট মিটতেই ফের অশান্ত ভাঙড়!

Must Read

ওয়েব ডেস্ক : ভোট পর্ব শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। বৃহস্পতিবার ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ (ISF) ও তৃণমূল (TMC) সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই এলাকায় একাধিক বোমা ফাটানোর শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার সুতলি। পাশাপাশি একটি মোটরবাইক ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।

আরও খবর : শেষ মুহূর্তে গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল কমিশন, সরব তৃণমূল 

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় টহলদারি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে।

বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের ফলাফল বেরনোর আগে এ নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This