১০ হাজারের বেশি আয় হলে অন্নপূর্ণা নয়! যোগ্যতার মাপকাঠি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা মিলবে না। একই ভাবে পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলেও এই প্রকল্পের আওতায় আসা যাবে না। বুধবার অন্নপূর্ণা যোজনার যোগ্যতার মাপকাঠি স্পষ্ট করে একাধিক শর্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু জানান, কোনও মহিলা অন্য কোনও সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পেলে সাধারণভাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন না। তবে প্রতিবন্ধী ভাতা বা পিএম কিষান যোজনার আওতায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ ওই প্রকল্পগুলির সুবিধা পেলেও নির্দিষ্ট যোগ্যতা থাকলে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে।

আরও খবর : রাজ্যের সব ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্ট

গ্রামীণ মহিলাদের ক্ষেত্রেও নিয়মে কিছুটা ছাড়ের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগে বাড়িতে তিনটির বেশি ঘর থাকলে অনেক যোগ্য মহিলা বাদ পড়ছিলেন। এবার গ্রামীণ এলাকায় তিনটির বেশি ঘর থাকলেও যোগ্য হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে। এমনকি জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও শুধু সেই কারণে আবেদন বাতিল হবে না।

২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় আসতে পারবেন। তবে তাঁদের অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না। শুভেন্দু জানিয়েছেন, যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা ঢুকবে। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This