29 C
Kolkata

কলকাতায় নীতিন নবীন, দলীয় কর্মী থেকে রাজ্য শীর্ষস্থানীয় নেতৃত্বর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

Must Read

কলকাতা:  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পর থেকেই শাসক-বিরোধী দুপক্ষের বাংলা নিয়ে চূড়ান্ত তৎপরতা দেখা গিয়েছে। দু’দিনের সফরে মঙ্গলবার কলকাতায় পা রেখেছেন নীতিন নবীন (Nitin Nabin)। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) অনুষ্ঠিত হবে বাংলায়। বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘোষণা করেছে। এখনও ৩৯ জনের নাম ঘোষণা বাকি। তার মধ্যে দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার সকালেই কলকাতায় (Kolkata) এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন নিউটাউনে একটি হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির একটি বৈঠক রয়েছে। এছাড়াও, আইটি সেলের সঙ্গেই আলোচনা সারবেন নীতীন নবীন। প্রথম দিনে গোটা দিন জুড়েই একাধিক সাংগঠনিক বৈঠক সারবেন নীতিন নবীন। প্রথম দফায় কলকাতা মহানগর , হাওড়া, হুগলী, মেদিনীপুর জোনের নেতৃত্বদের নিয়ে বৈঠক সারবেন তিনি । সঙ্গে কিছু কেন্দ্রের প্রার্থী উপস্থিত রয়েছেন বৈঠকে । দ্বিতীয় দফায় কল সেন্টার এবং আইটি কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তৃতীয় দফায় ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠকে বসার কথা নীতিন নবীনের । চতুর্থ দফায় অর্থাৎ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

আরও পড়ুন: কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প নিয়ে তোপ মমতার

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This