ওয়েবডেস্ক- আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ (Bengali New Year) । আপামর বাঙালির কাছে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। আজ ১৪৩২ কে বিদায় নতুন বছর ১৪৩৩-কে স্বাগত। কথায় আছে বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। সমস্ত দুঃখ, কষ্টকে দূরে সরিয়ে রেখে আজ থেকে আবার নতুনভাবে শুরু করতে চায় মানুষ। মন্দিরে মন্দিরে আজ ভিড়।
মায়ের মন্দিরে পুজো দিয়ে আজ আরও একটা বছরের চ্যালেঞ্জ। এই বছর নববর্ষ একটু হলেও আলাদা। কারণ এবারে রয়েছে বিধানসভা ভোট (Assembly Election 2026) । নববর্ষের এই শুভদিনে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স-হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ”আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে।।” ‘সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’ সেইসঙ্গে আজকের এই দিনে নিজের লেখা গান ভাগ করে নিয়েছেন সকলের মধ্যে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্য্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই উপলক্ষ্যে আপনাদের সবার সঙ্গে আমার লেখা গান ও সুর করা ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি। একই সঙ্গে তিনি আসন্ন বিধানসভা উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় সকলের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। তৃণমূলকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন- পরনে ধুতি পাঞ্জাবি, সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইংরেজি ও বাংলায় শুভেচ্ছা জানান। মোদি লেখেন, ”বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনার সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি। ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উৎযাপনেরও এটি একটি উপলক্ষ।”
