রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হল নতুন স্থায়ী উপাচার্য

0
98

কলকাতা: রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ে (University) নিয়োগ হল নতুন স্থায়ী উপাচার্য। বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (Barasat University) নয়া স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত মিত্র। কোচবিহার (Cooch Behar) পঞ্চানন ভার্মা বিশ্ববিদ্যালয়ের নয়া স্থায়ী উপাচার্য হলেন অধ্যাপিকা সঞ্চারী রায় মুখোপাধ্যায়।

আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের নিয়োগপত্রে সাক্ষর করেছেন। ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতরের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন উপাচার্যদের হাত ধরেই দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গতি আসবে বলে মনে করছে শিক্ষা মহল।

আরও পড়ুন: বর্ষার আগে সেফটি ড্রাইভ! নাগরিক সুরক্ষায় বড় পদক্ষেপ পুরসভার

শিক্ষা মহলের মতে, দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক নানা সিদ্ধান্তে গতি আসছিল না। নতুন উপাচার্যদের যোগদানের ফলে একাডেমিক পরিকল্পনা, গবেষণা প্রসার, শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের কাজে তৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে। দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরাও নতুন নেতৃত্বে স্থিতিশীল ও স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা করছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here