হোলিকা দহনের পরেই ব্যবসায়ে নতুন বিনিয়োগ ও কেরিয়ারে উন্নতি এই চার রাশির

0
26

ওয়েবডেস্ক- মার্চ মাসে একাধিক রাশির (Zodiac Sign)  ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে। মার্চ মাসেও শনি মীন রাশিতে অবস্থান করবে। অনেক গ্রহ এই স্থানে প্রবেশ করবে। এর ফলে সুখের মুখ দেখবে জাতক-জাতিকারা। মার্চ মাসে বুধের গোচরের (Mercury Transit) সঙ্গে অনেক শুভ যোগ একত্রিত হবে। এখানে উল্লেখ্যযোগ্য বিষয় হল  হোলিকা দহনের) (Holika Dahan)  পর, শুক্র ২ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। এখন শুক্র কুম্ভ রাশিতে রয়েছে। এরপর, ১৩ মার্চ সূর্য এই রাশিতে থাকবে। শুক্রাদিত্য যোগ সূর্য এবং শুক্রের সঙ্গে মিলিত হবে, একাধিক জাতক-জাতিকাকে শুভ ফল প্রদান করবে।

বৃষ রাশি-  মার্চ মাসে, সূর্য, শুক্র এবং শনি একত্রিত হবে, যা এই রাশির জীবনে ইতিবাচক ফল প্রদান করবে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা পরিকল্পনা শুরু করার উপযুক্ত সময়। বন্ধু ও সহকর্মীদের সমর্থন পাবেন। সপ্তাহের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাভজনক হতে পারে। সপ্তাহান্তে ঋণ লেনদেন বা আর্থিক চুক্তির জন্য সময় অনুকূল।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা এই গ্রহ গোচরে শুভ ফল ভোগ করবে। এই সপ্তাহে নতুন সুযোগের দরজা খুলতে পারে। পুরনো সম্পর্ক বা যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। আর্থিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন। পরিবার, বিশেষত সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যে কিছু ব্যয় হতে পারে। সপ্তাহান্ত রোমান্টিক ও ইতিবাচক।

আরও পড়ুন-  দোলেই ডবল রাজযোগ! মেষ–সিংহ–তুলা–ধনুর পকেটে আসতে পারে মোটা টাকা

ধনু রাশি- মার্চ মাস ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি।  সপ্তাহটি সর্বদিক থেকেই লাভজনক। সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে বড় সাফল্য মিলতে পারে। আর্থিক স্থিতি মজবুত হবে। পরিবার নিয়ে ভ্রমণ বা তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে। শখ পূরণে অর্থ ব্যয় করলেও আর্থিক ভারসাম্য বজায় থাকবে।

মকর রাশি- মকর রাশির জাতকদের জন্য গ্রহের এই গোচরের সময়কাল খুবই শুভ ফল দেবে। সপ্তাহটি আর্থিক সাফল্যে ভরপুর। কোনও শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে লাভবান হবেন। সপ্তাহের শেষে লাভজনক চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here