নিউ ফরাক্কায় মাটি বসে বিপর্যস্ত রেল পরিষেবা, শুক্রবার উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল

Must Read

ওয়েব ডেস্ক : টানা ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা জংশন (New Farakka Junction) স্টেশনে ঢোকার মুখে রেললাইনের নীচের মাটি বসে যাওয়ায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা। বুধবার রাত থেকেই ওই রুটে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় এর প্রভাব পড়েছে বহু দূরপাল্লার ট্রেনে।

শুক্রবারও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উত্তরবঙ্গমুখী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার-সহ একাধিক ট্রেন। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ফের ধস নামায় মেরামতির কাজে কিছুটা বাধা তৈরি হয়েছিল। পরে ফের দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে। শুক্রবারের সমস্ত ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রেলের পুরো কর্মীবাহিনী মেরামতির কাজে নিয়োজিত থাকতে পারে।

আরও খবর : সরকারি বাসে উঠলেই এবার ক্যামেরার নজর! কন্ডাক্টরের পোশাকেই বডি ক্যামেরা, বড় সিদ্ধান্ত পরিবহণ দফরের

রেলের তরফে জানানো হয়েছে, আপাতত বিকল্প পরিবহণের কোনও নির্দিষ্ট ব্যবস্থা করা হয়নি। যদিও ট্রেন বাতিলের জেরে যাত্রীদের একাংশ বাসের দিকে ঝুঁকেছেন। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত বাস চালানোয় শুক্রবার ধর্মতলা-সহ বিভিন্ন জায়গায় বাসের চাপ সামলানো নিয়েও তৈরি হয়েছে সমস্যা।

শিবরাম মাঝির দাবি, শনিবারের মধ্যেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে প্রকৃতির প্রতিকূলতা এবং মেরামতির অগ্রগতির উপরই নির্ভর করছে কবে পুরোপুরি স্বাভাবিক হবে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This