সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল নন্দীগ্রাম ও রাজিনগরে?

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের (Bypoll) ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রামে ২০.৮৯ শতাংশ এবং রেজিনগরে ১৮.০৫ শতাংশ ভোট পড়েছে। দুই কেন্দ্রেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ।

নন্দীগ্রামে (Nandigram) মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। অন্যদিকে রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৬ হাজার ৫৬৪ জন। সেখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ১৪ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচ জন।

আরও খবর :  নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করল পুলিশ

নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। কংগ্রেসের হয়ে লড়ছেন মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক। নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার ফলে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগর থেকেও জয় পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি রেখে রেজিনগর বিধানসভা আসন ছেড়ে দেন তিনি। সেই কারণেই রেজিনগরে উপনির্বাচন হচ্ছে।রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী মহম্মদ সাঈদ। অন্যদিকে ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ।

Latest News

অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women's cricket team) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।...

More Articles Like This