আরজিকর-সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মোদি!

0
33

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করলেন তিনি। এদিন মোদির মুখে উঠে এসেছে, সন্দেশখালি (Sandeshkhali) ও আরজিকরের (RG Kar) কথাও। তিনি বলেছেন, ‘এই দুই ঘটনা মানুষ ভোলেনি। মানুষ দেখেছে তৃণমূল কী ভাবে প্রকাশ্যে অপরাধীদের সঙ্গে থাকে।’

এদিন রাজনৈতিক সভা থেকে মোদি (Modi) বলেন, ‘‘বামেদের হটিয়ে অনেক আশায় তৃণমূলকে এনেছিলেন এখানকার মানুষ। কিন্তু গুন্ডা, মাফিয়াদের নিজেদেরে দলে টেনে নিয়েছে। অপরাধীদের ছেড়ে রেখেছে ওরা। কলেজেও দুষ্কর্ম হচ্ছে। তৃণমূল কার্যালয়েও যৌন হেনস্থার ঘটনা ঘটছে। কোনও না কোনও অপরাধে যুক্ত থাকেন তৃণমূলের কেউ না কেউ। অপরাধীদের বাঁচানোর পূর্ণ চেষ্টা করা হয় এখানে।”

আরও খবর : ব্রিগেডের বক্তব্যের শুরুতেই ‘বাংলায়’ বিরাট বার্তা নরেন্দ্র মোদির! কী বললেন তিনি? দেখুন

এর পরেই তিনি বলেন, “সন্দেশখালির (Sandeshkhali) সেই ছবি, আরজি কর কাণ্ড মানুষ ভোলেনি। তৃণমূল কী ভাবে প্রকাশ্যে অপরাধীদের সঙ্গে থাকে, সকলেই দেখেছে। মেয়েদের বলতে হয়, বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলে যাবে। এটাই মোদীর গ্যারান্টি।

আসন্ন নির্বাচনে তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না হুঙ্কার দিয়েছেন মোদি (Modi)। নতুন বাংলা গড়ার ডাক দিয়ে মোদী তৃণমূলের মা-মাটি-মানুষ স্লোগানকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ‘‘বাংলার মা নিঃস্ব, মাটি লুণ্ঠিত, মানুষ চলে যাচ্ছে!’’ মূলত, সন্দেশখালি ও আরজিকর মামলা রাজ্যের অন্যতম বহুল চর্চিত মামলা। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলা সহ গোটা দেশ। আর ২০২৬-এর নির্বাচনের আগেই সেই এই দুই ঘটনা নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here