ব্যালট পেপারেও শূন্য কংগ্রেস! চার রাজ্যের ভোটের ফল নিয়ে খোঁচা মোদির

Must Read

ওয়েব ডেস্ক : চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যালট পেপারে হওয়া ভোটে কংগ্রেসের (Congress) ফলাফল নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। সঙ্গে ছিল একটি বিশেষ ইমোজি, যা তাঁর পোস্টের ব্যঙ্গাত্মক সুর আরও স্পষ্ট করেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্নাটক মিলিয়ে ২৮টি বিধান পরিষদ আসনের নির্বাচনে একটিতেও জিততে পারেনি কংগ্রেস। হাত শিবির ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার মধ্যে আগে চারটি আসন তাদের দখলে ছিল। কর্নাটকে ক্ষমতায় থেকেও কোনও আসন না পাওয়ায় ধাক্কা আরও বড় হয়েছে।

মোদির পোস্টের মূল নিশানা ছিল ব্যালট পেপারে ভোটের প্রসঙ্গ। ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ তুলে কংগ্রেস বারবার ব্যালট পেপারে ফেরার দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতেই চার রাজ্যের নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের কথা উল্লেখ করে কংগ্রেসের জয় নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

আরও খবর :  এপস্টেইন বিতর্কের মধ্যেই হরদীপ সিং পুরীকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি, মধ্যপ্রদেশ থেকে প্রার্থী ঘোষণা

বিজেপির সাধারণ সম্পাদক স্মৃতি ইরানিও কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর বক্তব্য, ভোটযন্ত্র নিয়ে প্রশ্ন তোলা দল ব্যালট পেপারে ভোট হলেও কোনও আসন জিততে পারেনি। পরাজয়ের পর জনমতকে অসম্মান না করে বাস্তব পরিস্থিতি বুঝতে কংগ্রেসের উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ফের ব্যালট পেপারে ভোটের দাবি সামনে এনেছিল কংগ্রেস। সেপ্টেম্বর মাসে বিরোধী জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ভোটযন্ত্র, ভোটার তালিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ব্যালট পেপারে ফেরার দাবি জানিয়েছিলেন। তবে চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে ভরাডুবি হল কংগ্রেসের।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This