রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে মিঠুন, পাবেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা!

Must Read

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে এবার মিঠুন চক্রবর্তী। তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হল। এই পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদার। ইতিমধ্যেই নবান্নের তরফে মিঠুনকে নিয়োগের বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

বর্তমানে শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন দায়িত্ব পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে এবার প্রশাসনিক পরিসরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন ‘মহাগুরু’।

আরও পড়ুন: বিজেপি শাসনে বাংলায় নারী নির্যাতনের ‘রেকর্ড’, বিধানসভায় জরুরি অধিবেশন চায় মমতার তৃণমূল

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে মিঠুনকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। তাঁর নিয়োগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনজীবনের বিষয়েও সক্রিয় মিঠুন। এবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পেলেন তিনি। নয়া দায়িত্বে সংস্কৃতি, চলচ্চিত্র এবং বিনোদন জগতের সঙ্গে সরকারের সমন্বয়ের ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুরদুয়ারে শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই নতুন দায়িত্বের খবর পেয়েছেন মিঠুন। সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন ‘মহাগুরু’।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This