Forbidden

You don't have permission to access th1s resource.

দোলের সকালে বন্ধ মেট্রো! দুপুরের পর থেকে মিলবে পরিষেবা - KolkataTV
27 C
Kolkata

দোলের সকালে বন্ধ মেট্রো! দুপুরের পর থেকে মিলবে পরিষেবা

Must Read

কলকাতা: দোলের দিন (Dol Yatra) সকালে মিলবে না মেট্রো পরিষেবা (Metro Service)। ব্লু (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর), গ্রিন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ), অরেঞ্জ (কবি সুভাষ–বেলেঘাটা) এবং পার্পেল (জোকা–মাঝেরহাট)— কোনও লাইনেই সকালে ট্রেন চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।

আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে মেট্রোর সূচিতে বদল আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, উত্তর–দক্ষিণ তথা ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। তবে স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিন পরিষেবায় বদল হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের ইঙ্গিত, সেদিন নিয়মিত সূচিই বজায় থাকতে পারে।

আরও পড়ুন: BSF-কে ১০৫ একর জমি দিচ্ছে রাজ্য! বৈঠকের পরেই শুরু হস্তান্তরের প্রক্রিয়া

গ্রিন লাইনেও একই চিত্র। দোলের দিন দুপুর ২টোর পর থেকেই পরিষেবা শুরু হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম ট্রেন ছাড়বে বিকেলের আগে নয়। যদিও নির্দিষ্ট সময় এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত সময়সূচি শীঘ্রই প্রকাশ করা হবে। এখানেও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, গত বছরও দোলের দিন ব্লু ও গ্রিন লাইনে দুপুর ২টোর পর থেকে ট্রেন চলেছিল। তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে কোনও পরিষেবা ছিল না। এ বছরও ওই দুই লাইনে মেট্রো চলার সম্ভাবনা কম বলেই সূত্রের খবর। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে মেট্রোর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ওয়েব ডেস্ক : নর্দমার পাইপ বদলের কাজ করতে গিয়ে কার্যত গুপ্তধনের সন্ধান পেলেন বেলজিয়ামের এক ১৮ বছরের ছাত্র। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড...

More Articles Like This