মেষ রাশি: ২০২৬ সালে মেষ রাশির জাতকদের কর্মজীবনে বড়সড় সাফল্যের যোগ। জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। আর্থিক ভাব শুভ, একাধিক উপায়ে ধনাগমের যোগ।
বৃষ রাশি: এই রাশির জাতকরা পরিশ্রমের ফল পাবেন। ভাগ্যের উন্নতি। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি সুনাম অর্জন করবেন। পদোন্নতি হবে, কাজের দায়িত্ব বাড়বে।
সিংহ রাশি: পেশাদারিত্বের নিরিখে সিংহ রাশির জাতকরা এই বছর ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি, ব্যবসায়ে লাভবান হবেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলবে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে।
আরও পড়ুন- ১৮ মার্চ কুম্ভে বুধের উদয়! ভাগ্যের চাকা ঘুরতে পারে ৩ রাশির
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য ২০২৬ সালটি পেশার দিক অত্যন্ত শুভ ফল দেবে। ব্যবসায়িক কোনও বড় চুক্তি স্বাক্ষরিত হতে পারে । যারা কর্মপ্রার্থী আশাতীত জায়গায় কাজ পেতে পারেন।
তুলা রাশি: পরিকল্পনামাফিক কাজ করলে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে। পদোন্নতি হবে, বেতন বাড়বে। নতুন আয়ের পথ উজ্জ্বল হবে। সমাজে মান, সম্মান বাড়বে, জন পরিচিতি বাড়বে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
