ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে (Karnataka)। শিরালির কাছে কালিনাট্টি ঝিনুক কুড়াতে গিয়ে প্রাণ হারালেন ১০ জন। ঘটনায় একজন নিখোঁজ বলেও খবর। ইতিমধ্যে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)। জানা যাচ্ছে, যেখানে কালিনাট্টি নদী সমুদ্রের সঙ্গে মিশেছে, সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, খাঁড়ির অগভীর জলে নেমে ঝিনুক কুড়োচ্ছিলেন তাঁরা। খাঁড়ির বালিতে দাঁড়িয়েই এই কাজ করছিলেন। তবে হঠাৎ সেই সময় জোয়ার আসার কারণে ভেসে যান অনেকে। মৎস্যজীবীরা এই ঘটনায় বাঁচাতে পেরেছেন তিন জনকে। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসাপাতালে।
আরও খবর : ‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই : প্রধান বিচারপতি
জানা গিয়েছে, মৃতরা হলেন ত্তাপ্পা নায়েক (৩৮), লক্ষ্মী মহাদেব নায়েক (৪০), লক্ষ্মী শিবরাম নায়েক (৪০), লক্ষ্মী আন্নাপ্পা নায়েক (৫০), উমেশ মঞ্জুনাথ নায়েক (২৫), জ্যোতি নাগাপ্পা নায়েক (৩৮), মাস্তাম্মা মঞ্জুনাথ নায়েক (৪৫), মঞ্জম্মা গোইদ নায়েক (৩০), লক্ষ্মী মাধব নায়েক (৪০) এবং নাগরত্ন পরমেশ্বর নায়েক (৩৮)। আর যে ব্যক্তি নিখোঁজ রয়েছেন তাঁর নাম হল মহাদেব ভৈরাপ্পা নায়েক।
পুলিশ সূত্রে খবর, যখন খাঁড়িতে জোয়ার এসেছিল তখন সবাই একে অপরের হাত ধরে ছিলেন। তবে জলের স্রোতের কারণে সবাই ভেসে যায়। তবে জোয়ারের সময় কেন তাঁরা খাঁড়িতে গিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনিও মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
দেখুন অন্য খবর :
