13.2 C
New York

প্রাক্তন হলেন মমতা, বিধানসভায় নতুন নামের ফলক, নবমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর সঙ্গে বিধানসভাতে (West Bengal Assembly) পরিবর্তন লক্ষ্য করে গেল। যেখানে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেমপ্লেট ছিল। সেখানে আজ বসানো হল শুভেন্দু অধিকারীর নেমপ্লেট। বাকি ঘরগুলিও খোলা হয়েছে। দফতর নির্ধারিত হওয়ার পরেই সেখানেও নেপপ্লেট বসে যাবে।

১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। বিধানসভার সাজসজ্জাও অনেকটা বদলে গিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর ঘরে শুক্রবার পর্যন্ত ছিল মমতার নামে নেমপ্লেট। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, ওই ঘরে বসল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেপপ্লেট। অন্যদিকে বিরোধী দলনেতা হিসেবে যে ঘরে বসতেন শুভেন্দু, সেখান থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর : নবান্ন ছেড়ে ফের ‘রাইটার্স’-এ মুখ্যমন্ত্রীর দফতর! কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহাকরণ

এছাড়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিমরা যে ঘরগুলিতে বসতেন, সেগুলি পরিস্কার করা হয়েছে। এমনকি নেমপ্লেটও বদল করা হয়েছে। বিধানসভার সব ফ্লোরেই পরিবর্তনও চোখে পড়েছে।

জানা যাচ্ছে, বিধানসভাতেই তৈরি হবে মুখ্যমন্ত্রীর সচিবালয় (Chief Minister’s Secretariat)। এতদিন নবান্ন থেকে সরকার পরিচালনা করতেন মমতা। তবে সেখানে বিজেপি নেতা-মন্ত্রীরা যাচ্ছেন না। বরং মহাকরণ থেকে সরকার চালাতে চায় বিজেপি (BJP)। তবে মহাকরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য নির্দিষ্ট ঘর এখনও তৈরি হয়নি। ফলে যতদিন না তা তৈরি হচ্ছে, ততদিন বিধানসভার বাইরের প্ল্যাটিনাম জুবলি কক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয় কাজ করবেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, কাউন্সিলার সহ গ্রেফতার ৪ তৃণমূল কর্মী

সোনারপুর-  সোনারপুরে (Sonarpur)  বিজেপি কর্মীর (Bjp Worker) বাড়িতে অগ্নিসংযোগ, কাউন্সিলার-সহ গ্রেফতার ৪ তৃণমূল কর্মী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি...

More Articles Like This