পাঁচদিনের মাথায় ধরনা প্রত্যাহার মমতার, কারণ কী?

0
35

কলকাতা: পঞ্চম দিনে ধর্মতলা থেকে ধরনা প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেহেতু বিচারের দরজা অনেকটাই খুলে গিয়েছে, সুপ্রিম কোর্টের আজকের রায় রাজ্যের দাবি মান্যতা পেয়েছে তাই অভিষেক-সহ সকলের মতামত নিয়ে এই সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার ধরনা মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজের খেয়াল রাখেন। সোমবারের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ করেন। তবে মুখ্যমন্ত্রী জানান লড়াই জারি থাকবে।মঙ্গলবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাময়িক স্বস্তি।শীর্ষ আদালতের পর্যবেক্ষণে আস্থা রেখেই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, “দিদি আজ আপনার দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। এটাই আপনার লড়াই এর জয়। আপনার শরীর সুস্থ রাখতে হবে। সবার কাছে পৌঁছতে হবে। দলনেত্রীকে অনুরোধ করব, আমি সবার হয়ে দিদিকে অনুরোধ করব, পাঁচ দিন রাস্তায় বসে রয়েছে। জ্ঞানেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছেন। তাই আপনি আজ এই কর্মসূচি সমাপ্ত করুন। ৮০ হাজার বুথে ওদেরকে নিঃস্ব করতে হবে।” ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানালেন, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে। তাই চিন্তার কোনও কারণ নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আস্থা রেখেই ধরনা প্রত্যহার করলাম।

আরও পড়ুন: কত দফায় ভোট হবে বঙ্গে? জানালেন জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। এদিন আদালত ঠিক কী জানিয়েছে ধরনামঞ্চ থেকে তা আমজনতার সামনে তুলে ধরেন মমতা।বলেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব। এরপরই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে। এবার দেখা যাক কী হয়।ধরনা তুলে নেওয়ার ঘোষণার পর মঞ্চ থেকেই মমতা জানান, তিনি সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন। তিনি বলেন, “আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন। উনি ‘সৌজন্য’-তে আছেন। কাল চলে যাবেন। আমি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাব।”

মঙ্গলবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকটা বিচার পাওয়া গিয়েছে। যার জন্য আমরা পাঁচ দিন রাস্তায় বসে আছি। অভিষেক সভার সকলের মতামত নিয়েছে। বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে। পাঁচ দিন তো আমরা রাস্তায় আছি। আমি দরকার হলে ৫০ দিনও থাকতে পারি। অভিষেকের যে প্রস্তাব, আমরা কি ধরনাটি আজকের মতো তুলে নিতে পারি? মুখ্যমন্ত্রীর প্রশ্নের পর সকলে ‘হ্যাঁ’ বলেন। এর পরে ধর্নাস্থলের আশপাশের দোকানদার, বিক্রেতা, হোটেল এবং অন্য বাণিজ্যিক সংস্থাগুলির উদ্দেশে মমতা বলেন, “আপনাদের আমরা এই ক’দিন ব্যস্ত হয়েছি। হয়ত কখনও কখনও আপনাদের কান ঝালাপালা হয়েছে। আমারও সারা রাত কান ঝালাপালা হয়েছে। বিভিন্ন শব্দে, বিভিন্ন আওয়াজে। ওটা আমার কাছে ম্যাটার নয়। আমি সিঙ্গুরের ব্যাপারে পণ করে এখানে ২৬ দিন অনশনও করে গিয়েছিলাম। দেখুন কী ভাবে ইতিহাস মিলিয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here