কলকাতা: ফের একবার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে SIR (West Bengal SIR) যে ইস্যু সরব বয়েছেন মুখ্যমন্ত্রী। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ নাম বাদের প্রতিবাদে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই মঞ্চ থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে বঙ্গভঙ্গ – সব নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। নতুন রাজ্যপাল, কেন্দ্রের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধরনামঞ্চ সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ধরনামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেব।” একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, “বিজেপি সাবধান। জনগণের চেয়ে বড় খবর কেউ রাখতে পারে না।”
ধর্নামঞ্চ থেকে ফের একবার দিল্লির সরকার উপড়ে ফেলার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদি-শাহকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘এত অহংকার কীসের?’ একই সঙ্গে খোঁচা দেন, চন্দ্রবাবু নায়ডুর দয়ায় টিকে রয়েছে এই সরকার। টিমটিম করে জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে। একই সঙ্গে বিজেপিকে সতর্ক করে তিনি বলেন, “বিজেপি সাবধান। জনগণের চেয়ে বড় খবর কেউ রাখতে পারে না।রাজনৈতিক প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথাও তুলে আনেন তিনি। মমতা বলেন, “বেচারা নীতিশ কুমার। যে গেছে বিজেপির খপ্পরে, সেই গেছে।
আরও পড়ুন: ‘ভয় দেখিয়ে রাজ্যপালকে পদত্যাগ করানো হয়েছে’ বিস্ফোরক মমতা
নয়া রাজ্যপাল হয়েছেন তামিলনাড়ুর (Tamilnadu) বিতর্কিত রাজ্যপাল আর এন রবি (RN Rabi)। আর এই রাজ্যপাল নিয়োগ নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন রাজ্যপালকে ঘিরেও তীব্র মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয়েছে।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। রাজভবনকে দলীয় অফিস বানানোর চেষ্টা চলছে। টাকা বিলোবে। নতুন রাজ্যপাল বিজেপির প্যারেড করা ক্যাডার।” তবে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, “জেনে রাখুন, বাংলা অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, বাংলায় করতে আসবেন না।”
